খবরওয়ালা ডেস্ক : ইসলামপুর মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ বেসরকারি অ্যাম্বুলেন্স পরিষেবা সংক্রান্ত একাধিক নজিরবিহীন পদক্ষেপ গ্রহণ করেছে। কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, মে মাসের ২৯ তারিখ রোগী কল্যাণ সমিতির বৈঠকে বেসরকারি অ্যাম্বুলেন্স পরিবহনের ক্ষেত্রে নির্দিষ্ট ভাড়া ও বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা হাসপাতাল কর্তৃপক্ষ চলতি মাসের ১০ তারিখ অ্যাম্বুলেন্স চালক এবং মালিকদের সঙ্গে বৈঠক করে জানিয়ে দিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, ইসলামপুর মহকুমা হাসপাতাল থেকে শিলিগুড়ি মেডিক্যাল কলেজে রোগী স্থানান্তরের জন্য ২৫০০ টাকা অ্যাম্বুলেন্সের ভাড়া নির্ধারণ করা হয়েছে। তবে অক্সিজেন সুবিধাসহ অ্যাম্বুলেন্স ব্যবহার করলে ভাড়া দিতে হবে ২৮০০ টাকা। এই সিদ্ধান্তের ফলে রোগীর পরিজনরা আগেভাগেই খরচ সম্পর্কে স্পষ্ট ধারণা পাবে এবং অযৌক্তিক ভাড়া আদায়ের অভিযোগও অনেকাংশে কমবে বলে মনে করা হচ্ছে। আরও জানা গিয়েছে, যদি কোনো অ্যাম্বুলেন্সের বৈধ নথি না থাকে তাহলে দ্রুত সেগুলিকে ঠিক করে তবেই অ্যাম্বুলেন্স চালানো যাবে। পরিষেবার মান ব...
Read More →
খবরওয়ালা ডেস্ক : রাজ্যে সরকার পরিবর্তন হলেও খেলাধুলা নিয়ে উদাসীনতার চিত্র একই রকম থেকে গিয়েছে ইসলামপুরে। বাধাহীন ভাবে কার্যত মেলাতেই সীমাবদ্ধ থেকে গিয়েছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের অন্যতম খেলার মাঠ কোর্ট ময়দান। এই শহরে স্থায়ী খেলার মাঠের অভাব দীর্ঘদিনের সমস্যা। শহরের বুকে এই মাঠটিকে স্থায়ী খেলার মাঠ হিসেবে উপযোগী করে তোলার দাবি রয়েছে প্রায় সব মহলেরই। কিন্তু এই সরকারি মাঠে ফের খেলার পরিবর্তে মেলার আয়োজন হওয়ায় ক্ষোভ বাড়ছে ক্রীড়াপ্রেমী ও স্থানীয় নাগরিকদের মধ্যে। শুধুমাত্র এবছরই নয়, প্রায় প্রতি বছরই এই মাঠে বিভিন্ন মেলা এবং রাজনৈতিক কর্মসূচি আয়োজন হয়ে আসছে। ক্রীড়াপ্রেমীরা বারংবার এর প্রতিবাদ জানিয়ে আসলেও কারোর কোনো হেলদোল বা ভ্রুক্ষেপ নেই বলে অভিযোগ। কিছুদিন আগেই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এই মাঠটিকে হেলিপ্যাড এবং রাজনৈতিক সভা-সমাবেশের জন্য ব্যবহার করা হয়েছিল। ভোট শেষ হতেই ফের শুরু হয়েছে প্রায় একমাস ব্যাপী মেলার আয়োজন। এমন পরিস্থিতিতে ক্রীড়া মহলের প্রশ্ন, তাহলে কি ইসলামপুরে খেলাধুলার পরিবেশের প্রয়োজন নেই? তা...
Read More →
খবরওয়ালা ডেস্ক : পুলিশের জালে ধরা পড়লেন চোপড়ার দাপুটে তৃণমূল নেতা তথা চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী গোপাল ভৌমিক। সোমবার ভারত-নেপাল সীমান্তের খড়িবাড়ি থানার পানিট্যাঙ্কি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশের দাবি, নেপালে পালানোর ছক কষছিলেন তিনি। দীর্ঘদিন ধরেই গোপাল ভৌমিকের বিরুদ্ধে একাধিক মামলা ছিল। অভিযোগ, রাজ্যে রাজনৈতিক পালাবদলের আগে পর্যন্ত এলাকায় যথেষ্ট প্রভাব খাটিয়ে চলতেন তিনি। তবে পরিস্থিতির পরিবর্তনের পর থেকেই তিনি পুলিশের নজরে ছিলেন। এদিন গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পানিট্যাঙ্কি এলাকা থেকে তাকে পাকড়াও করে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে সরাসরি চোপড়া থানায় নিয়ে আসা হয়েছে। ঠিক কোন নির্দিষ্ট মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো বিস্তারিত কিছু জানায়নি। তবে তার এই গ্রেপ্তারিতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ...
Read More →
খবরওয়ালা ডেস্ক : নির্বাচনের দায়িত্বে থাকা পুলিশের গাড়ি নিয়ে ছাগল চুরি করে গ্রেপ্তার তিন যুবক। ধৃতদের নাম তুষার রায়, দেবজ্যোতি দেব, এবং কৃষ শীল। সকলেই শিলিগুড়ির বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্বাচনের কাজে থাকা একটি পুলিশের গাড়ি নিয়ে এই চুরির ঘটনা ঘটানো হয়। শনিবার সন্ধ্যা নাগাদ শিলিগুড়ির করাইবাড়ি মিলন মোড় এলাকার বাসিন্দা সাগর গজমের অভিযোগ জানান, একটি স্করপিও গাড়ি করে ৪ থেকে ৫ জন যুবক এসে রাস্তার ধারে থাকা প্রায় ৮ থেকে ৯ কেজি ওজনের একটি ছাগল তুলে নিয়ে পালিয়ে যায়। পুলিশ তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গাড়িটির নম্বর শনাক্ত করে। গভীর রাতে বিভিন্ন বিভাগের সহায়তায় গাড়ির বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়। জানা যায়, গাড়িটির মালিক গৌতম পাল। পুলিশ তার বাড়িতে গেলে তিনি অসুস্থ থাকায় গাড়ি চালান না বলে জানান তিনি। বর্তমানে তার নাতি তুষার রায় ওই গাড়ি ব্যবহার করে। তুষার এর আগেও মোবাইল ছিনতাইয়ের মামলায় গ্রেপ্তার হয়েছিল বলে জানা গিয়েছে। এরপর পুলিশ ওই যুবকের বাঘাযতীন কলোনির বাড়িতে তল্লাশি চালিয়ে জানতে প...
Read More →
খবরওয়ালা ডেস্ক, ২২ জুলাই : হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল পুলিশ। জানা গিয়েছে, বিগত কয়েক মাসে ইসলামপুর থানায় মোবাইল ফোন হারানোর একাধিক অভিযোগ জমা পড়েছিল। সেই সব অভিযোগের ভিত্তিতে পুলিশ সাইবার ট্র্যাকিং, আইএমইআই নম্বর যাচাই এবং প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে মোবাইলগুলোর অবস্থান নির্ধারণ করতে সমর্থ হয়। অবশেষে ধারাবাহিক অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে মোট ২৯টি মোবাইল উদ্ধার করা হয়। শনিবার ইসলামপুর সাইবার ক্রাইম থানায় আনুষ্ঠানিক ভাবে মালিকদের হাতে মোবাইলগুলি ফিরিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডেনডুপ শেরপা, ডিএসপি রাহুল বর্মন, ইসলামপুর সাইবার ক্রাইম থানার আইসি দুলাল চন্দ্র রায়। হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে নাগরিকরা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ...
Read More →
খবরওয়ালা ডেস্ক, ১৯ ডিসেম্বর : সোমবার পাশে আছি সংস্থার উদ্যোগে ইসলামপুর মহকুমা হাসপাতালের আয়া মাসিদের শীতবস্ত্র বিতরণ করেন সংস্থার কর্মকর্তা এবং অতিথিরা। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামপুর পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল, ব্যবসায়ী সংগঠন ফিটোর সাধারণ সম্পাদক সুভাষ চক্রবর্তী, সমাজকর্মী পঙ্কজ ভগত সহ অন্যান্যরা। সংস্থার সম্পাদক স্বরূপানন্দ বৈদ্য জানান, এদিন মোট ৫০ জন আয়া মাসিকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ...
Read More →