Follow Us -

সরজমিনে গিয়ে ডালখোলা বাইপাস সমস্যার সমাধান করলেন মহকুমা শাসক

সরজমিনে গিয়ে ডালখোলা বাইপাস সমস্যার সমাধান করলেন মহকুমা শাসক

খবরওয়ালা ডেস্ক, ১০ সেপ্টেম্বর : জমি সংক্রান্ত সমস্যার কারণে দীর্ঘদিন ধরে মহব্বতপুর এলাকায় ডালখোলা বাইপাসের মুখে একটি ছোট ব্রিজের কাজ বন্ধ হয়ে পড়েছিল। জানা গিয়েছে, বাইপাসের একদিকের কাজ হয়ে গেলেও এই ব্রিজের কারণে অন্যদিকের কাজ করা সম্ভব হচ্ছিল না।

ফলে জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাজ করতে দেরি হচ্ছিল। শুক্রবার, জেলা শাসকের নির্দেশে এই সমস্যা সমাধান করতে ঘটনাস্থলে পৌঁছান মহকুমা শাসক সপ্তর্ষি নাগ।

তিনি জানিয়েছেন, পুলিশ প্রশাসন, জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও জমি অধিগ্রহণ দপ্তরের সহযোগিতায় আর্থ মুভার দিয়ে বন্ধ থাকা কাজ শুরু করানো হয়েছে। নভেম্বর মাসের মধ্যে এই কাজ সম্পন্ন করা সম্ভব হবে বলে মনে করছে প্রশাসন।