Follow Us -

আগ্নেয়াস্ত্র সহ ইসলামপুরে গ্রেপ্তার দুই দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র সহ ইসলামপুরে গ্রেপ্তার দুই দুষ্কৃতী

খবরওয়ালা ডেস্ক, ইসলামপুর, ২০ আগস্ট : আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই দুষ্কৃতী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামপুর থানার পঠিয়া মোড় এলাকায় নাকা চেকিং চলাকালীন মোটর সাইকেলে বিহার থেকে আসা ইসলামপুর পৌরসভার ছৌসিয়ার বাসিন্দা আহসানুল হক ওরফে প্রিয়

ও ক্ষুদিরামপল্লীর বাসিন্দা অমিয় ঘোষকে আটক করে তল্লাশি চালানো সময় তাদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার হয়। এরপর শুক্রবার পুলিশ তাদের ইসলামপুর মহকুমা আদালতে পাঠালে বিচারক তাদের

চার দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেয়। এই অবৈধ আগ্নেয়াস্ত্র তাদের কাছে কিভাবে এলো এবং কি উদ্দেশ্যে রাখা হয়েছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।