খবরওয়ালা ডেস্ক, ১৯ ডিসেম্বর : সোমবার পাশে আছি সংস্থার উদ্যোগে ইসলামপুর মহকুমা হাসপাতালের আয়া মাসিদের শীতবস্ত্র বিতরণ করেন সংস্থার কর্মকর্তা এবং অতিথিরা। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামপুর পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল, ব্যবসায়ী সংগঠন ফিটোর সাধারণ সম্পাদক সুভাষ চক্রবর্তী, সমাজকর্মী পঙ্কজ ভগত সহ অন্যান্যরা। সংস্থার সম্পাদক স্বরূপানন্দ বৈদ্য জানান, এদিন মোট ৫০ জন আয়া মাসিকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।