Follow Us -

হারিয়ে যাওয়া মোবাইল ফিরিয়ে দিল পুলিশ

হারিয়ে যাওয়া মোবাইল ফিরিয়ে দিল পুলিশ

খবরওয়ালা ডেস্ক, ২২ জুলাই : হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল পুলিশ। জানা গিয়েছে, বিগত কয়েক মাসে ইসলামপুর থানায় মোবাইল ফোন হারানোর একাধিক অভিযোগ জমা পড়েছিল। সেই সব অভিযোগের ভিত্তিতে পুলিশ সাইবার ট্র্যাকিং, আইএমইআই নম্বর যাচাই এবং প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে মোবাইলগুলোর অবস্থান নির্ধারণ করতে সমর্থ হয়। অবশেষে ধারাবাহিক অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে মোট ২৯টি মোবাইল উদ্ধার করা হয়। শনিবার ইসলামপুর সাইবার ক্রাইম থানায় আনুষ্ঠানিক ভাবে মালিকদের হাতে মোবাইলগুলি ফিরিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডেনডুপ শেরপা, ডিএসপি রাহুল বর্মন, ইসলামপুর সাইবার ক্রাইম থানার আইসি দুলাল চন্দ্র রায়। হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে নাগরিকরা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।