Follow Us -

সরকারি জমিতে থাকা আদর্শ সংঘের অস্থায়ী ঘর ভাঙলো প্রশাসন

সরকারি জমিতে থাকা আদর্শ সংঘের অস্থায়ী ঘর ভাঙলো প্রশাসন

খবরওয়ালা ডেস্ক, ১৯ ডিসেম্বর : পূর্ত দপ্তরের সরকারি জায়গায় থাকা জবরদখল উচ্ছেদ করতে সোমবার পরিদর্শনে আসেন মহকুমা প্রশাসন ও পুর প্রশাসনের আধিকারিকেরা। জবরদখল উচ্ছেদ করতে সরজমিনে তদন্ত করতে আসেন ইসলামপুরের মহকুমা শাসক মহম্মদ আব্দুল শাহিদ, মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট আরিকুল ইসলাম, ইসলামপুর পুরসভার চেয়ারম্যান কানাইলাল আগারওয়াল।

এদিন ইসলামপুর বাস টার্মিনাসের পাশে পূর্ত দপ্তরের সরকারি জমির উপর থাকা আদর্শ সংঘের অস্থায়ী ঘর ভেঙে ফেলার নির্দেশ দেন তারা। এরপরই সেই ঘর ভাঙতে শুরু করেন প্রশাসনিক কর্মীরা।