Follow Us -

বাবার স্মৃতিতে রক্তদান শিবির ও শীতবস্ত্র প্রদান

বাবার স্মৃতিতে রক্তদান শিবির ও শীতবস্ত্র প্রদান

খবরওয়ালা ডেস্ক, ১৮ ডিসেম্বর : বাবার স্মৃতিতে রক্তদান শিবিরের আয়োজন ছেলের। রক্তদানের পাশাপাশি এলাকার দুঃস্থদের কম্বল ও জ্যাকেট বিতরণ করা হয়। রবিবার রামগঞ্জ পুরাতন হাটখোলা এলাকায় বাবার স্মৃতিতে রক্তদান শিবির ও শীতবস্ত্র প্রদান কর্মসূচির আয়োজন করেন ছেলে পঙ্কজ ভগত। এই কর্মসূচিতে সহযোগিতায় এগিয়ে আসে আমরা আছি এবং রামগঞ্জ ইয়ং ওয়েলফেয়ার সোসাইটি নামে দুটি স্বেচ্ছাসেবী সংস্থা।

এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামপুর পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, পুরসভার একসিকিউটিভ অফিসার তথা মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট আরিকুল ইসলাম, ফিটো ব্যাবসায়ী সংগঠনের কর্মকর্তা কানাইয়ালাল বোথরা এবং সুভাষ চক্রবর্তী সহ অন্যান্যরা।

পঙ্কজ ভগত জানিয়েছেন, ২০ জন দুঃস্থ মহিলাকে কম্বল এবং ৩০ জন ভ্যান চালককে জ্যাকেট বিতরণ করা হয়। ইসলামপুর মহকুমা হাসপাতাল ব্লাড ব্যাংক সূত্রে জানা গিয়েছে, এদিনের রক্তদান শিবিরে মোট ২০ ইউনিট রক্ত সংগ্রহ হয়েছে।