Follow Us -

অবৈধ বালিখাদান বন্ধ করার জন্য মহকুমা পর্যায়ের বৈঠক

অবৈধ বালিখাদান বন্ধ করার জন্য মহকুমা পর্যায়ের বৈঠক

খবরওয়ালা ডেস্ক, ১৭ ডিসেম্বর : অবৈধ বালিখাদান বন্ধ করার জন্য শনিবার মহকুমা পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় বিবেকানন্দ সভা গৃহে। এই বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি উন্নয়ন), ইসলামপুরের মহকুমা শাসক, ইসলামপুর পুলিশ জেলার পুলিশ অতিরিক্ত সুপার, ইসলামপুর মহকুমার পাঁচটি ব্লকের বিডিও, বিএলআরও, এআরটিও সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।

এই সভায় অতিরিক্ত জেলাশাসক সকল সংশ্লিষ্ট আধিকারিককে অবৈধ বালি তোলা, পরিবহণ এবং বিক্রি বন্ধ করার জন্য সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দিয়েছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।