খবরওয়ালা ডেস্ক, ১৭ ডিসেম্বর : ইসলামপুর বাস টার্মিনাস সংলগ্ন পূর্ত দপ্তরের সরকারি জায়গায় অবৈধ ভাবে বিদ্যুৎ সংযোগ করে ব্যাডমিন্টন খেলা বন্ধ করলো মহকুমা প্রশাসন। শনিবার রাতে কিছু যুবক সেই স্থানে ব্যাডমিন্টন খেলছিল। হঠাৎ সেখানে হাজির হন ইসলামপুর মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট আরিকুল ইসলাম। ঘটনাস্থলে পৌঁছে খেলা বন্ধ করানোর পাশাপাশি বিদ্যুৎ দপ্তরে ফোন করে কর্মীদের ডেকে সমস্ত বৈদ্যুতিক সরঞ্জাম বাজেয়াপ্ত করে নিয়ে যাওয়ার নির্দেশ দেন তিনি।