Follow Us -

ইসলামপুর শহরজুড়ে চলছে টানা উচ্ছেদ অভিযান

ইসলামপুর শহরজুড়ে চলছে টানা উচ্ছেদ অভিযান

খবরওয়ালা ডেস্ক, ১৭ ডিসেম্বর : টানা উচ্ছেদ অভিযান চলছে ইসলামপুর পুর প্রশাসনের। শনিবার শহরের চৌরঙ্গী মোড় থেকে শুরু হয়ে, বাটা চক, এমজি রোড এবং তিনপুল রোডে আর্থমুভার নিয়ে গিয়ে ফুটপাথে থাকা জবরদখল গুঁড়িয়ে দেওয়া হয়।

পুরসভার এগজিকিউটিভ অফিসার আরিকুল ইসলাম জানিয়েছেন, এই উচ্ছেদ অভিযান টানা চলবে। রবিবার থেকে ইসলামপুর বাজারে রাস্তা দখল করে বসা সবজি ব্যবসায়ীদের কিষাণমান্ডি এবং মার্কেটিংয়ে জায়গা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।