Follow Us -

ইসলামপুর কৃষক বাজার থেকে মৃতদেহ উদ্ধার

ইসলামপুর কৃষক বাজার থেকে মৃতদেহ উদ্ধার

খবরওয়ালা ডেস্ক, ১৭ ডিসেম্বর : শনিবার এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল ইসলামপুর কৃষক বাজার এলাকায়। স্হানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম সুকুমার সরকার। বয়স ৫৫ বছর। বাড়ি জলপাইগুড়ির রায়কোট এলাকায়। তিনি দীর্ঘ কয়েক বছর ধরে ইসলামপুরেই থাকতেন।

বেশ কিছু দিন ধরেই অসুস্থ থাকার কারণে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার রাতে তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে রাতে কৃষক বাজারে ছিলেন। শনিবার সকালে সেখান থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।