Follow Us -

রেলে কাটা পড়ে মৃত্যু বয়স্ক মহিলার

রেলে কাটা পড়ে মৃত্যু বয়স্ক মহিলার

খবরওয়ালা ডেস্ক, ইসলামপুর, ১৯ জুলাই : রেলে কাটা পড়ে মৃত্যু হল এক বয়স্ক মহিলার। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে পাঞ্জিপাড়া রেল স্টেশন সংলগ্ন এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় জমায় স্থানীয়রা। জানা গিয়েছে, মৃত ওই মহিলার নাম সাজেনুর খাতুন। বয়স ৬১ বছর।

বাড়ি বিহারের কিষানগঞ্জ জেলার বেলওয়া এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে রেল ও পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।