খবরওয়ালা ডেস্ক, ১৯ জুলাই : মঙ্গলবার তিন দফা দাবিতে ইসলামপুর মহকুমা শাসকের মাধ্যমে উত্তর দিনাজপুর জেলা পরিষদ ও জেলা সমাহর্তা নির্বাহী আধিকারিকে স্মারকলিপি জমা দিল কনফেডারেশন অফ স্টেট গভমেন্ট এমপ্লয়ীজ সংগঠনের ইসলামপুর মহকুমা কমিটি।
জেলার সর্বস্তরে পঞ্চায়েত কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা, পঞ্চায়েত কর্মীদের ওপর ওঠা বিভিন্ন অভিযোগে প্রশাসনের নিরপেক্ষ হস্তক্ষেপ গ্রহণ করা, গ্রাম পঞ্চায়েতের কর আদায়কারী কর্মীদের জীবন জীবিকার স্বার্থে তাদের পদোন্নতির মাধ্যমে পঞ্চায়েত কর্মী পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা
মূলত এই তিনটি দাবিকে সামনে রেখে মহকুমা শাসকের কাছে স্বারকলিপি জমা দেওয়া হয়েছে বলে জানান সংগঠনের জেলা সভাপতি অরূপ কুমার দাস। এদিনের এই স্মারকলিপি প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামপুর মহকুমার বিভিন্ন পঞ্চায়েতের কর্মী এবং কর আদায়কারী কর্মীরা।