Follow Us -

জাতীয় সড়কে উল্টে গেল চা বোঝাই পিকআপ ভ্যান

জাতীয় সড়কে উল্টে গেল চা বোঝাই পিকআপ ভ্যান

খবরওয়ালা ডেস্ক, ১৮ জুলাই : নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল চা বোঝাই একটি পিকআপ ভ্যান। ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার ৩১ নম্বর জাতীয় সড়কে শ্রীকৃষ্ণপুর ওভারব্রিজ সংলগ্ন এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাড়িটি চা নিয়ে ইসলামপুর থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়।

পিকআপ ভ্যানটি উল্টে যাওয়ার কারণে জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ইসলামপুর থানার পুলিশ। যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।