খবরওয়ালা ডেস্ক, ১৮ জুলাই : রাষ্ট্রপতি নির্বাচন ইভিএমে করা সম্ভব নয়। কারণ রাষ্ট্রপতি নির্বাচন একক ভোটদানের মাধ্যমে আনুপাতিক প্রতিনিধিত্বের পদ্ধতি মেনে করা হয়। একক ভোটদানের মাধ্যমে আনুপাতিক প্রতিনিধিত্বের পদ্ধতি অনুযায়ী, ভোটদাতা চাইলে একজনের বেশি প্রার্থীকে ভোট দিতে পারেন। তবে প্রার্থীদের মধ্যে প্রথম পছন্দ কে তা জানাতে হয় ওই ভোটদাতাকে। প্রথম পছন্দ জানানোর পর তবেই তাঁর ব্যালট পেপার বৈধ বলে গণ্য করা হয়। কিন্তু ইভিএমে এই পদ্ধতি নেই। এই কারণে রাষ্ট্রপতি নির্বাচন গোপন ব্যালটের মাধ্যমে করা হয়ে থাকে।