খবরওয়ালা ডেস্ক, ১৪ জুলাই: গোটা বিশ্বে মাত্র নয় জনের শরীরে রয়েছে এই গ্রুপের রক্ত। দশম ব্যক্তির খোঁজ পাওয়া গেল ভারতে। গুজরাতের রাজকোটের ৬৫ বছরের এক বৃদ্ধের শরীরে মিলল ইএমএম নেগেটিভ রক্তের খোঁজ। জানা গিয়েছে, বৃদ্ধ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে গুজরাতের এক হাসপাতালে ভর্তি হলে তার রক্তের প্রয়োজন হয়। কিন্তু রক্ত পরীক্ষা করতে গিয়ে দেখা যায় তার রক্তের গ্রুপের সাথে সাধারণ রক্তের গ্রুপের কোনো মিল নেই। এরপর পরীক্ষা জন্য তার রক্ত পাঠানো হয় আমেরিকাতে। এরপর জানা যায় তার শরীরে রয়েছে ইএমএম নেগেটিভ নামক বিরল রক্তের গ্রুপ। রক্তে ইএমএম অ্যান্টিজেনের ঘাটতির কারণে ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ব্লাড ট্রান্সফিউশন এই বিশেষ ব্লাড গ্রুপের নাম দিয়েছে ইএমএম নেগেটিভ।