Follow Us -

মুখ্যমন্ত্রীর ছবি সহ পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ

মুখ্যমন্ত্রীর ছবি সহ পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ

খবরওয়ালা ডেস্ক : মুখ্যমন্ত্রীর ছবি সহ পোস্টার, ব্যানার ছিড়ে দেওয়ার অভিযোগে ইসলামপুর মহাকুমা হাসপাতাল সুপারকে ডেপুটেশন দিলেন প্রগ্রেসিভ ডক্টরস অ্যাসোসিয়েশনের সদস্যরা। সদস্যদের অভিযোগ, হাসপাতালে থাকা সংস্থার নোটিস বোর্ডে মুখ্যমন্ত্রীর ছবি সহ বিভিন্ন নোটিস, পোস্টার, ব্যানার লাগানো ছিল। কিন্তু কেউ বা কারা মুখ্যমন্ত্রীর ছবি সহ সব নোটিস, পোস্টার, ব্যানার ছিড়ে দিয়েছে বলে অভিযোগ। সেই অভিযোগেই হাসপাতাল সুপারকে এদিন ডেপুটেশন জমা দেন প্রগ্রেসিভ ডক্টরস অ্যাসোসিয়েশনের সদস্যরা।