ব্লাড ব্যাংকে রক্তদানের পর মিলছে রিফ্রেশমেন্ট
খবরওয়ালা ডেস্ক : রক্তদান শিবিরের মত ব্লাড ব্যাংকেও রক্তদান করলে মিলবে রিফ্রেশমেন্ট। এমনই অভিনব উদ্যোগ নিয়েছে ইসলামপুর ব্লাড ব্যাংক। রক্তদানের পর ব্লাড ব্যাংক থেকে দেওয়া হচ্ছে স্লিপ। নির্দিষ্ট দোকানে সেই স্লিপ দিয়ে মিলছে রিফ্রেশমেন্ট। গত মার্চ মাস থেকে ব্লাড ব্যাংকের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ব্লাড ব্যাংকের এই উদ্যোগে খুশি হয়ে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছেন রক্তদাতারা।