Follow Us -

ছাত্রীকে যৌন নির্যাতনের দায়ে কারাদন্ড গৃহ শিক্ষকের

ছাত্রীকে যৌন নির্যাতনের দায়ে কারাদন্ড গৃহ শিক্ষকের

খবরওয়ালা ডেস্ক : দুই নাবালিকা ছাত্রীকে যৌন নির্যাতনের মামলায় গৃহ শিক্ষকের ছয় বছরের কারাদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানা ঘোষণা করল ইসলামপুর আদালত। শনিবার ইসলামপুর আদালতের বিচারক বিষ্ণু বরুন মন্ডল এই সাজা ঘোষণা করেন বলে জানিয়েছেন সরকারি আইনজীবী মুক্তার আহমেদ। সরকারি আইনজীবী জানান, অভিযুক্ত ওই গৃহ শিক্ষকের বিরুদ্ধে দুই নাবালিকা ছাত্রীকে যৌন নির্যাতন করার অভিযোগ ওঠে। এরপর ২০১৯ সালে নরত্তম বিশ্বাস নামে ওই গৃহ শিক্ষকের বিরুদ্ধে চাকুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে চাকুলিয়া থানার পুলিশ। অভিযুক্ত ওই গৃহ শিক্ষকের বিরুদ্ধে পকসো মামলায় চার্জশিট পেস করে পুলিশ। শেষমেশ শনিবার ইসলামপুর আদালতের বিচারক অভিযুক্ত ওই গৃহ শিক্ষককে ৬ বছরে কারাদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানা ঘোষণা করে। এই সাজা ঘোষণা হওয়ায় খুশি নির্যাতিতার পরিবার। সমাজে অন্য কোনো মেয়ের সাথে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য এই ধরনের সাজা দরকার ছিল বলে জানিয়েছেন ইসলামপুর আদালতের সরকারি আইনজীবী মুক্তার আহমেদ।