Follow Us -

বাঘের আতঙ্কে উত্তেজনা চোপড়ার চা বাগানে

বাঘের আতঙ্কে উত্তেজনা চোপড়ার চা বাগানে

খবরওয়ালা ডেস্ক : চোপড়া ব্লকের কাঁচাকালি এলাকার চুয়াগাড়ি গ্রামের একটি চা বাগানে হঠাৎই বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুক্রবার সন্ধেয় চা বাগানের কাজ সেরে বাড়ি ফেরার সময় এক শ্রমিক বাঘের মত একটি জন্তু কে দেখতে পায় বলে দাবি করেন তিনি। তাতেই আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় এলাকাজুড়ে। চোপড়া থানার পুলিশ ও বনদপ্তরে খবর দেওয়া হলে শনিবার ঘটনাস্থলে আসে বনদপ্তরের কর্মীরা। বনদপ্তরের আধিকারিক শ্যামসুন্দর ঝরিয়াল জানান, গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে তল্লাশি শুরু করা হয়েছে। খোঁজখবর নেওয়া হচ্ছে আশেপাশের এলাকাযতেও। ওই বাগানের একজন আধিকারিক জানান বাগানের যেই দিকে আতঙ্কের সৃষ্টি হয়েছে সেই দিকে কাজ বন্ধ রাখা হয়েছে। তবে বাঘের খবরে যথেষ্টই আতঙ্কে রয়েছেন এলাকাবাসী।