প্লাস্টিক অভিযানে পৌরসভা, উদ্ধার অবৈধ প্লাস্টিক
খবরওয়ালা ডেস্ক : ফের প্লাস্টিক ব্যবহার রুখতে অভিযানে নামলো ইসলামপুর পৌরসভার কর্মীরা। শুক্রবার ইসলামপুর শহরের সব্জি বাজার, মাছ বাজ, সহ বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়। বেশ কয়েকটি দোকান থেকে অবৈধ্য ভাবে রাখা প্লাস্টিকের ক্যারিব্যাগ উদ্ধার করে ইসলামপুর পৌরসভার কর্মীরা। ভাস্কর চ্যাটার্জি নামে এক
পৌর কর্মী জানিয়েছেন, দীর্ঘদিন ধরে শহরজুড়ে প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করার জন্য শহরের বিভিন্ন এলাকায় প্রচার করা হয়েছে। কিন্তু কিছু কিছু জায়গায় এখনও প্লাস্টিক ক্যারিব্যাগ বিক্রি ও ব্যবহার করা হচ্ছে এমনটাই অভিযোগ পৌরসভায় এসেছে। সেই অভিযোগের ভিত্তিতে আজকে আবার প্লাস্টিক অভিযানে নামা হয়েছে। পৌরসভার তরফ থেকে সমস্ত দোকানের মালিকদের সতর্ক করা হচ্ছে। যদি আগামী দিনে কেউ প্লাস্টিক ব্যবহার করে তাকে জরিমানা করা হবে বলে জানান তিনি।