Follow Us -

ধান ক্ষেত থেকে অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধান ক্ষেত থেকে অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধার, চাঞ্চল্য

খবরওয়ালা ডেস্ক, চাকুলিয়া, ০৪ সেপ্টেম্বর : চাকুলিয়া থানার চোঘরিয়া এলাকার ধান খেত থেকে অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্হানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে চাকুলিয়া থানার কানকি গ্রাম পঞ্চায়েতের চোঘরিয়া এলাকার কিছু মানুষ ধান ক্ষেতে কাজ করতে যায়।

সেই সময় তারা অজ্ঞাত পরিচয় এক মহিলার দেহ পড়ে থাকতে দেখেন। পরনের কাপড় ছেড়া অবস্থায় পড়ে ছিল ওই মহিলা। এই খবর জানাজানি হতেই এলাকার মানুষ সেখানে ভিড় জমাতে শুরু করে। খবর দেওয়া হয় চাকুলিয়া থানার কানকি ফাঁড়ির পুলিশকে।

পুলিশ ঘটনাস্থলে এসে ওই মহিলার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এখনও পর্যন্ত ওই মহিলার পরিচয় জানা যায়নি। তদন্ত শুরু করেছে পুলিশ।