Follow Us -

কোভিড বিধি মেনে বিদ্যালয় খোলার দাবিতে সরব এবিটিএ

কোভিড বিধি মেনে বিদ্যালয় খোলার দাবিতে সরব এবিটিএ

খবরওয়ালা ডেস্ক, ইসলামপুর, ১৭ আগস্ট : মঙ্গলবার আট দফা দাবিতে ইসলামপুর মহাকুমা সহকারী বিদ্যালয় পরিদর্শক -কে স্মারকলিপি প্রদান করল নিখিল বঙ্গ শিক্ষক সমিতির ইসলামপুর জোনাল কমিটি। তাদের দাবী ছাত্র-ছাত্রীদের হতাশার হাত থেকে রক্ষা করতে অবিলম্বে কোভিড বিধি মেনে বিদ্যালয় চালু করতে হবে।

ইসলামপুরে এ ডি আই অফিস চালু করতে হবে। জি টির ক্ষেত্রে কোনরকম বিধি নিষেধ ছাড়াই শিক্ষাকর্মী সহ শিক্ষক-শিক্ষিকাদের স্বচ্ছতার ভিত্তিতে বদলি -এর সুবিধা দিতে হবে।

করোনা অতিমারির কারণে বিদ্যালয় গুলি বন্ধ থাকায় সমস্ত ফি মুকুব করতে হবে। গলায় প্লাকার্ড ঝুলিয়ে মূলত এইসব দাবি সহ মোট আট দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেন এবিটিএ -এর ইসলামপুর জোনাল কমিটির সদস্যরা।