খবরওয়ালা ডেস্ক, ইসলামপুর, ১৭ আগস্ট : ইসলামপুর ১নং ওয়ার্ডের আমবাগান কলোনীতে ষাটোর্ধ্ব বিরেন দাসের পরিবারের মহিলারা ২০-২২ বছর ধরে শুধু বাতাসা তৈরির মতো কুটির শিল্পকে জিইয়ে রেখে সংসার চালাচ্ছেন। উনার স্ত্রী সহ বাড়ির সব মহিলারা এই কাজে তাকে সাহায্য করে থাকেন। বিরেন দাস বলেন, "লকডাউনের আগে দিনে ৬০ কেজির মতো বাতাস বিক্রি হতো।
এখন তা কমে দাঁড়িয়েছে ২০ কেজিতে। দিনে প্রায় দের কুইন্টাল বাতাসা বানানো সম্ভব হলেও বয়সের জন্য আর বাজার মন্দার কারণে এখন ৪৮-৫০ কেজির বেশি বাতাসা বানাতে সাহস পাইনা। এতবছর ধরে এই কাজ করে আসছি। সংসার কোনোমতে চললেও, ভালোবেসে বাড়ির সবাই মিলে এই কাজ করে যাচ্ছি। কুইন্টাল প্রতি এখন লাভ থাকে মাত্র পাঁচশো টাকা।"