Follow Us -

বিজেপির স্বারকলিপি প্রদান ও অবস্থান বিক্ষোভ কর্মসূচি

বিজেপির স্বারকলিপি প্রদান ও অবস্থান বিক্ষোভ কর্মসূচি

খবরওয়ালা ডেস্ক, ইসলামপুর, ১৭ জুন : কোভিড ভ্যাকসিন প্রদানে দুর্নীতি ও স্বজনপোষণ এবং নির্বাচন-পরবর্তী হিংসা বন্ধের দাবিতে সরব হয়েছে উত্তর দিনাজপুর জেলার ভারতীয় জনতা পার্টি। মূলত এই দুটি দাবিকে সামনে রেখে ১৭ জুন থেকে ১৯ জুন পর্যন্ত জেলার প্রতিটি বিডিও, বিএমওএইচ দপ্তর এবং থানায় স্বারকলিপি প্রদান ও অবস্থান বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

উত্তর দিনাজপুর জেলা বিজেপির সহ-সভাপতি সুরজিৎ সেন জানান, এই কর্মসূচিকে সামনে রেখে বৃহস্পতিবার ইসলামপুর বিধানসভা বিজেপির পক্ষ থেকে ইসলামপুর বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ ও বিডিওকে স্বারকলিপি প্রদান করা হয়। যেহেতু কোভিড পরিস্থিতিতি চলছে তাই কম সংখ্যক লোক নিয়ে করোনা বিধি মেনে এই কর্মসূচি করা হয়।