শচীন দাস, ইসলামপুর, ০২ জুন : রাজ্য জুড়ে চলছে বিধিনিষেধ। আর এরই মধ্যে রাস্তায় যে সকল ভবঘুরেরা রয়েছে তাদের চলছে খাদ্য সংকট। এই খাদ্য সংকট দূর করতে বুধবার ভবঘুরেদের পাশে দাঁড়ালো রামগঞ্জ আলো ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা। এদিন রামগঞ্জ থেকে সোনাপুর পর্যন্ত সকল ভবঘুড়েদের মাছ, ডাল, সবজি ভাত খাওয়ানোর ব্যবস্থা করে রামগঞ্জ আলো ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা।
ভবঘুরেদের খাবার খাওয়ানো পাশাপাশি রাস্তাঘাট স্যানিটাইজেশন ও পথ চলতি মানুষদের মাস্ক বিতরণ করা হয়। সোসাইটির সম্পাদক সিদ্দিক আলম জানান, এই বিধিনিষেধ এর সময় ভবঘুড়েদের খাওয়ার খুব সংকট চলছে। তাই আমরা আজ তাদের খাবারের ব্যবস্থা করি। সেই সঙ্গে রাস্তাঘাট স্যানিটাইজেশন ও মাস্ক বিতরণ করি । সোসাইটির সহ সম্পাদক খইবুল আলম বলেন, কোরোনার কারণে আমরা সবাই খুবই কঠিন ভাবে জীবন কাটাচ্ছ।
যেন কোরানাকে খুব তাড়াতাড়ি আমরা হারাতে পারি সেজন্য আজ পথ চলতি মানুষদের স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করি ও মাস্ক বিতরণ করি। কোরানাকে খুব শীঘ্রই হারানোর জন্য আমরা মানুষকে ভ্যাকসিন নেওয়ার ব্যাপারেও সচেতন করছি। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সোসাইটির কোষাধ্যক্ষ বুবুন কারক, গেম সেক্রেটারি সাব্বির আলম , সদস্য জাবেদ নূরী, গেম জয়েন্ট সেক্রেটারি ওয়াহেদ রেজা, সদস্য মোঃ আজাদ ও তওহীদ আলম।