Follow Us -

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে বিজ্ঞান মঞ্চের আলোচনা সভা

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে বিজ্ঞান মঞ্চের আলোচনা সভা

খবরওয়ালা ডেস্ক, ইসলামপুর, ৭ এপ্রিল : বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে 'চাই সুস্বাস্থ্য, চাই আরও সুন্দর পৃথিবী' বিষয়কে সামনে রেখে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ইসলামপুর বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে ইসলামপুর ক্ষুদিরামপল্লী উচ্চ বিদ্যালয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

এই আলোচনা সভায় অংশগ্রহণ করেন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। এদিনের এই আলোচনা সভায় বক্তব্য রাখেন ডা: এ.কে. সিনহা, ডা: পার্থ প্রতিম ভদ্র, বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক অসিত ঘোষ মজুমদার, ক্ষুদিরামপল্লী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিন্দ মিশ্র প্রমুখ। পাশাপাশি উপস্থিত ছিলেন ইসলামপুর বিজ্ঞান কেন্দ্রের সভাপতি, সম্পাদক সহ অন্যান্য কর্মকর্তারা।