Follow Us -

তারিখ পে তারিখ, মিলল বাইপাস উদ্বোধনের নতুন তারিখ

তারিখ পে তারিখ, মিলল বাইপাস উদ্বোধনের নতুন তারিখ

খবরওয়ালা ডেস্ক, ইসলামপুর, ২৪ ফেব্রুয়ারি: ফের মিলল বাইপাস উদ্বোধনের নতুন তারিখ। বাইপাসের কাজ সম্পন্ন হওয়া সত্ত্বেও মিলছে না উদ্বোধনের সঠিক তারিখ। ফলে অপেক্ষায় রয়েছেন সাধারণ মানুষ। ফেব্রুয়ারি মাসেই বিজেপির পক্ষ থেকে একেরপর এক উদ্বোধনের তারিখ দেওয়া হয়েছিল। কিন্তু সেই তারিখে উদ্বোধন হয়নি। বুধবার বিজেপির পক্ষ থেকে আবারও ২৭ ফেব্রুয়ারি উদ্বোধনের নতুন তারিখ দেওয়া হয়েছে।

রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী জানিয়েছেন, ২৭ তারিখ বাইপাসের উদ্বোধন হবে। তিনিও সেদিন উপস্থিত থাকতে পারেন। বিজেপির জেলা সহ সভাপতি সুরজিৎ সেন জানিয়েছেন, কোনো বিশেষ কারণ না থাকলে ২৭ তারিখই সকাল ১১ টায় ইসলামপুর বাইপাসের উদ্বোধন হবে। ভার্চুয়ালি বাইপাসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কিন্তু বাইপাস নির্মাণ কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, বাইপাসের যাবতীয় কাজ সম্পন্ন হয়ে গেলেও প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত উদ্বোধনের কোনো তারিখ জানানো হয়নি। ফলে আদৌ ২৭ তারিখ বাইপাসের উদ্বোধন হবে কিনা তা নিয়ে ধোঁয়াশায় রয়েছেন সাধারণ মানুষ।