Follow Us -

ইসলামপুর পুলিশ জেলায় পৌঁছালো কেন্দ্রীয় বাহিনী

ইসলামপুর পুলিশ জেলায় পৌঁছালো কেন্দ্রীয় বাহিনী

খবরওয়ালা ডেস্ক, বুধবার, ২৪ ফেব্রুয়ারি : ভোটের প্রাক মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছালো ইসলামপুর পুলিশ জেলার চাকুলিয়া এবং চোপড়ায়। জানা গিয়েছে, বুধবার বিকেলে চাকুলিয়া ও চোপড়া থানা এলাকায় এসে পৌঁছাছে কেন্দ্রীয় বাহিনী। ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মক্কর জানিয়েছেন, এদিন দুই কম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে। তাদের চাকুলিয়া ও চোপড়া থানা এলাকায় থাকার ব্যবস্থা করা হয়েছে। আগামীকাল থেকেই কেন্দ্রীয় বাহিনী ইসলামপুর পুলিশ জেলার প্রত্যেকটি থানার বিভিন্ন এলাকায় রুটমার্চ করবে বলে জানিয়েছেন তিনি।