খবরওয়ালা ডেস্ক, ইসলামপুর, ৭ ফেব্রুয়ারি: রবিবার ইসলামপুর পথি পার্শস্থ ব্যবসায়ী সমিতির ভবনে ইসলামপুর নাগরিক মঞ্চের পক্ষ থেকে 'ইসলামপুর বাইপাসের ইতিবৃত্ত' শীর্ষক পুস্তিকার প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বঙ্গরত্ন ডঃ পার্থ সেন ওই অনুষ্ঠানে উপস্থিত হয়ে বলেন, ইসলামপুর শহরের মূল সমস্যা শুনিয়েছিলাম তৎকালীন মহকুমা শাসককে। যারা বাইরে থেকে এসে শহরের মূল রাস্তার আশেপাশে জীবন জীবিকার স্বার্থে বসবাস করতে শুরু করেছিল তাদের বাইপাসের দাবি বাস্তবায়িত হতে চলেছে এতদিনে।
ইসলামপুরের বাইপাস ও তার ইতিহাস প্রসঙ্গে নানান আন্দোলনের কথা তুলে ধরেন মঞ্চের সভাপতি সমর দাস।ইসলামপুরের একাধিক সংগঠনের সহযোগিতায় দীর্ঘ দুই দশক পর অবশেষে এই প্রয়াস সার্থক বলে দাবি তার। সেই তীব্র আন্দোলনের পর দীর্ঘ দুই দশক পর খুলে যেতে চলেছে যোগাযোগ ব্যবস্থার এক নতুন দিগন্ত। এদিন বইটির আনুষ্ঠানিক প্রকাশ করেন বঙ্গরত্ন ডঃ পার্থ সেন, ফেডারেশন অফ ইসলামপুর ট্রেডার্স এসোসিয়েশনের সম্পাদক তথা আয়োজক সংস্থার কার্যনির্বাহী সভাপতি ডঃ সুভাষ চক্রবর্তী, মঞ্চের সম্পাদক হিমাংশু সরকার, আব্দুল জব্বার এবং লেখক ও সমাজকর্মী সুশান্ত নন্দী।