Follow Us -

ভোটের মুখে ছাত্র-যুবদের চাঙ্গা করতে ইসলামপুরে এলেন কংগ্রেসের ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদ

ভোটের মুখে ছাত্র-যুবদের চাঙ্গা করতে ইসলামপুরে এলেন কংগ্রেসের ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদ

খবরওয়ালা ডেস্ক, ইসলামপুর, ৭ ফেব্রুয়ারি: হয় চাকরি দাও নয়তো ডিগ্রী ফেরত নাও। এই দাবিকে সামনে রেখে ইসলামপুর বাস টার্মিনাসের পৌর ভবনে কর্মী সভার আয়োজন করা হয়েছিল কংগ্রেসের ছাত্র পরিষদের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন কংগ্রেসের ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদ, ইসলামপুর ব্লক কংগ্রেসের সভাপতি হাজী মুজাফফর হোসেন, টাউন কংগ্রেসের সভাপতি সুদীপ দত্ত , বিশিষ্ট কংগ্রেস নেতা সাদিকুল ইসলাম সহ ছাত্র পরিষদের একাধিক নেতৃত্বরা। রাজ্য সভাপতি সৌরভ প্রসাদ জানান ,বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকার যুব সমাজের প্রতি উদাসীন। তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী বলেছিলেন চাকরি দেবেন কিন্তু আজ চাকরি চলে যাচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গে বাংলাতেও কোন যুবকের চাকরি হয়নি। যারা ঘুষ দিতে পেরেছেন তাঁরাই চাকরি পেয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গে যে নির্বাচন আসছে দিল্লি থেকে মোদি আসবেন এবং কলকাতা থেকে দিদি প্রতিশ্রুতি দেবেন।তাতে কোন লাভ হবেনা। যুবসমাজ আদৌ চাকরি পায়নি।