Follow Us -

বঙ্গরত্ন পেলেন প্রাক্তন অধ্যাপক ডঃ পার্থ সেন

বঙ্গরত্ন পেলেন প্রাক্তন অধ্যাপক ডঃ পার্থ সেন

খবরওয়ালা ডেস্ক, ইসলামপুর, ১ ফেব্রুয়ারি: হাজার হাজার ছাত্রছাত্রীর কাছে তিনি স্যার কিংবা মাস্টারমশাই। যার কথা বলা হচ্ছে তিনি ইসলামপুরের সকলের প্রিয় শিক্ষক তথা ইসলামপুর কলেজের প্রাক্তন অধ্যাপক ডঃ পার্থ সেন। তিনি নিয়মিতভাবে সাপ্তাহিক পত্রিকা "সূর্যাপুর বার্তা" প্রকাশ করে চলেছেন সুদীর্ঘ আটত্রিশ বছর ধরে। একমাত্র ছেলেকে হারিয়েছেন তিনি কোন এক ঘটনার দুর্বিপাকে। বঙ্গরত্ন পাওয়ার আনন্দ তার স্ত্রীর সঙ্গে ভাগ করে নিয়েছেন। অথচ ছেলে বেঁচে থাকলে সবচেয়ে সেই আনন্দিত হতেন তিনি।

বঙ্গরত্ন পাওয়ার আগে কিংবা পরে এমনই অনুভব পার্থ সেনের হৃদয়ে। উত্তর দিনাজপুরে এবং ইসলামপুরের নানান ঐতিহাসিক প্রেক্ষাপটের লিখিত দলিল তার সংগ্রহে। পাশাপাশি অগুনতি বই তিনি লিখেছেন নানান বিষয়ে ।এমনকি তার সম্পাদনায় প্রকাশিত সূর্যাপুর বার্তায় সমাজের দলিত, বঞ্চিত, অবহেলিত মানুষদের কথার ছবি ধরা পড়েছে বারবার। সে ক্ষেত্রে তিনি একজন ব্যতিক্রমী সাংবাদিকও। ইসলামপুরের সাহিত্যের জগতে তিনি একজন উজ্জ্বল নক্ষত্রও বটে। ইতিমধ্যেই অসম সহ বিভিন্ন রাজ্যে চুয়ান্নটি সেমিনারে অংশ নিয়েছিলেন তিনি।

বর্তমানে অবসর জীবন কাটাচ্ছেন সাংবাদিকতা এবং লেখালেখির মাধ্যমে। এর পরেই এই বঙ্গরত্ন প্রাপ্তির খবরে তিনি অত্যন্ত খুশি। সোমবার ইসলামপুর থেকে মহকুমা তথ্য-সংস্কৃতি দপ্তরের গাড়িতে তিনি পৌঁছান শিলিগুড়ি। এবং সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর হাতে তুলে দেন বঙ্গরত্ন। তিনি বিভিন্ন জনজাতীদের উপর গবেষণা করে বই লিখেছেন। তিনি ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবের একজন প্রতিষ্ঠাতা সদস্য। ফলে তাঁর এই সম্মানে খুশি সাংবাদিক মহলও।