খবরওয়ালা ডেস্ক, ইসলামপুর, ১ ফেব্রুয়ারি: দুটো লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম লরির চালক। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার বরট এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে।
জানা গেছে আসামের গোহাটি থেকে একটি লরি কোলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারলে গুরুতর জখম হয় লরির চালক। আহত ওই লরি চালকের নাম জিতেন শর্মা। বাড়ি ইউপির কানপুর এলাকায়।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ ও ইসলামপুর দমকল বাহিনী। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আহত লরির চালককে উদ্ধার করে এবং পুলিশ ওই আহত চালককে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।