খবরওয়ালা ডেস্ক, ইসলামপুর, ৩০ জানুয়ারি: বঙ্গরত্ন পুরস্কার পেতে চলেছেন ইসলামপুরের কলেজের অবসর প্রাপ্ত অধ্যাপক ডঃ পার্থ সেন। খুশির আমেজ ইসলামপুরে। জেলা প্রশাসন সূত্রের খবর, আগামী ১ ফেব্রুয়ারি শিলিগুড়িতে অনুষ্ঠিত উত্তরবঙ্গ উৎসবে এই সন্মান ও পুরস্কার তুলে দেওয়া হবে। ইসলামপুর কলেজের শিক্ষকতার পাশাপাশি তিনি বিভিন্ন গবেষনামূলক বই লিখেছেন। ইসলামপুরে একটি সাপ্তাহিক পত্রিকায় সম্পাদনা করেছেন। ডঃ পার্থ সেন ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবের প্রতিষ্টাতা সদস্য। তাঁর এই সম্মানে খুশি সাংবাদিক মহলও। তাঁর ছাত্র তথা বিশিষ্ট সাংবাদিক মেহেদি হেদায়েতুল্লা জানিয়েছেন, স্যারের ছাত্র হিসেবে আমি সৌভাগ্যবান। গর্বিত গোটা ইসলামপুরবাসী।