Follow Us -

অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য

অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য

খবরওয়ালা ডেস্ক, ইসলামপুর, ২৬ জানুয়ারি: মঙ্গলবার সকালে ইসলামপুর থানার ঘোড়ামারা এলাকায় বাইপাসের রাস্তার ধারে অজ্ঞাত পরিচয় এক মহিলার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছাড়ালো। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে ঘোড়ামারা এলাকায় বাইপাসের রাস্তার ধারে এক মহিলার মৃতদেহ পরে থাকতে দেখেন এলাকার লোকজন। এরপর তারা ইসলামপুর থানার পুলিশকে খবর দেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মর্গে নিয়ে আসে। এখনও পর্যন্ত ওই মহিলার নাম পরিচয় জানা যায় নি। ফলে তার মৃতদেহ ইসলামপুর মর্গেই রাখা হয়েছে। ইসলামপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে।