খবরওয়ালা ডেস্ক, ইসলামপুর, ১৫ জানুয়ারি: প্রয়াত ইসলামপুর পৌরসভার প্রাক্তন পৌরপিতা পরিমল আচার্য। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক অবসাদে ভুগছিলেন। এরপর তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপর তার মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হয়। এদিন তাকে শেষ শ্রদ্ধা জানাতে তার বাড়িতে আসেন ইসলামপুরের পৌর প্রশাসক কানাইয়ালাল আগরওয়াল, কংগ্রেসের ব্লক সভাপতি হাজী মুজাফফর, তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতি মানিক দত্ত, জেলা যুব তৃণমূলের সাধারণ সম্পাদক জিৎ গাঙ্গুলি, যুব টাউন সভাপতি কৌশিক গুন, প্রাক্তন কাউন্সিলর রণজিৎ দে, সঞ্জয় দত্ত সহ বহু সাধারণ মানুষ। জানা গিয়েছে, ১৯৯৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি ভাইস চেয়ারম্যান ছিলেন। এরপর ২০০৭ সাল থেকে প্রায় এক বছর ইসলামপুর পৌরসভার পৌরপিতা ছিলেন। এছাড়াও তিনি দীর্ঘদিন কংগ্রেস এবং তৃণমূলের টাউন সভাপতি ছিলেন।