খবরওয়ালা ডেস্ক, ইসলামপুর, ১৫ জানুয়ারি: মঙ্গলবার ডালখোলা থানার হাসান এলাকায় সন্ধ্যারাতে বাড়ি থেকে ডেকে গুলি করে খুন করার ঘটনায় গ্রেপ্তার দুই দুষ্কৃতী। ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মন্ডল জানিয়েছেন, বৃহস্পতিবার ওই দুইজনকে ইসলামপুর আদালতে তোলা হলে বিচারক তাদের ছয় দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
উল্লেখ্য, ডালখোলা থানার সুজাপুর-২ গ্রাম পঞ্চায়েতের হাসান এলাকার বাসিন্দা গুরুচাঁদ রায়, বয়স ৫০ বছর। বাড়িতে রাতের খাবার খাওয়ার পর ডাক শুনে বাড়ির বাইরে যেতেই গুলির শব্দ শুনতে পেয়েছিলেন পরিবারের লোকেরা। বাড়ির বাইরে গিয়ে গুরুচাঁদ রায়কে রক্তাক্ত জখম অবস্থায় পড়ে থাকতে দেখেছিল তার আত্মীয় পরিজন।
ডালখোলা থেকে তাঁকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলেও ফরেন্সিক ব্যবস্থা না থাকার কারনে মৃতদেহ রায়গঞ্জে নিয়ে যাওয়া হয়েছিল। সেই ঘটনায় ডালখোলা থানার পুলিশ দুই জনকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার তাদের ইসলামপুর আদালতে পেশ করা হয়েছিল। এরপর বিচারক ছয় দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।