Follow Us -

কেক কেটে বা পার্টিতে নয়, ছেলের জন্মদিনে রক্তদান শিবিরের আয়োজন বাবার

কেক কেটে বা পার্টিতে নয়, ছেলের জন্মদিনে রক্তদান শিবিরের আয়োজন বাবার

খবরওয়ালা ডেস্ক, ইসলামপুর, ১৪ জানুয়ারি: ছেলের জন্মদিনে রক্তদান শিবিরের আয়োজন করলো এক বাবা। বৃহস্পতিবার ইসলামপুর মিডিল স্কুলে ছেলে অভিষেক গুহর জন্মদিনে বাবা অন্তিম গুহ আয়োজন করলেন রক্তদান শিবিরের। সেখানে রক্তদাতা হিসেবে উপস্থিত ছিলেন একাধিক পড়ুয়া তথা প্রথম রক্তদাতা। অনুষ্ঠানের অতিথীরা যথাক্রমে চিত্রশিল্পী অসিত পাল, প্রাক্তন কাউন্সিলর মানিক দত্ত, ব্যবসায়ী সংগঠন ফিটোর সম্পাদক ডাঃ সুভাষ চক্রবর্তী, স্কুলের প্রধান শিক্ষক বাসুদেব মালাকার, ব্লাড ব্যাংকের চিকিৎসক কৌস্তুভ নন্দী এবং লেখক ও সমাজকর্মী সুশান্ত নন্দীরা রক্তদান সম্পর্কে সচেতন করেন পড়ুয়াদের।

ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরের কর্মী অন্তিম গুহ জানান, ছেলের জন্মদিনে পার্টি বা অনুষ্ঠান না করে এধরনের সামাজিক কর্মসূচিতে এগিয়ে এসে যা আত্মতৃপ্তি পেয়েছেন তা আর অন্য কোথাও পাননি। আর তাই প্রতিবছর এই বিশেষ দিনটি তিনি রক্তদান শিবির করতে চান বলে জানিয়েছেন। এদিন ওই শিবিরে চোদ্দ ইউনিট রক্ত উপহার হিসেবে ইসলামপুর মহকুমা হাসপাতাল ব্লাড ব্যাংকে তুলে দেন আয়োজক ও রক্তদাতা পড়ুয়ারা।