Follow Us -

ইসলামপুরে পৌঁছলো করোনা ভ্যাকসিন

ইসলামপুরে পৌঁছলো করোনা ভ্যাকসিন

খবরওয়ালা ডেস্ক, ইসলামপুর, ১৪ জানুয়ারি: বৃহস্পতিবার ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে এসে পৌছালো করোনা ভ্যাকসিন। ইসলামপুর হাসপাতালের সুপার ডা. সূরজ সিনহা জানিয়েছেন, এদিন সকালে জেলা স্বাস্থ্য দপ্তর থেকে করোনা ভ্যাকসিন পাঠানো হয়েছে। সেই ভ্যাকসিন ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে সুরক্ষিত ভাবে রাখা হয়েছে। ওই স্থানে নিরাপত্তা দিচ্ছে পুলিশ ও স্বাস্থ্য দপ্তরের কর্মীরা। ইসলামপুরের জন্য মোট চারশো চল্লিশ ডোজ ভ্যাকসিন পাঠানো হয়েছে যা প্রায় চারশো জনকে দেওয়া যাবে বলে জানিয়েছেন সুপার ডা. সূরজ সিনহা। কবে থেকে এবং কাদের প্রথমে এই ভ্যাকসিন দেওয়া হবে তা জেলা থেকে নির্দেশ আসার পর জানা যাবে।