Follow Us -

বিলুপ্ত প্রায় পেঁচা উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কর্মী

বিলুপ্ত প্রায় পেঁচা উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কর্মী

খবরওয়ালা ডেস্ক, ইসলামপুর, ১৩ জানুয়ারি : বুধবার সকালে ইসলামপুর তিস্তা কলোনির পাশে ছৌসিয়া এলাকা থেকে একটি বিলুপ্ত প্রায় পেঁচা উদ্ধার করে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কর্মী পলাশ দাস। এদিন সকালে আহত ওই পেঁচাটিকে প্রথম দেখতে পেয়েছিলেন ওই এলাকার বাসিন্দা সফিউল রহমান।

তারপর তিনি খবর দেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক অসিত ঘোষ মজুমদারকে। উনি তৎপরতার সাথে ব্যবস্থা নিয়ে পেঁচাটিকে তুলেদেন বন দপ্তরের বিট অফিসার সঞ্জিত বাবুর হাতে। বন দপ্তর পেঁচাটি সুস্থ করে জঙ্গলে ছেড়ে দেবেন বলে জানিয়েছেন। এই প্রজাতির পেঁচা এই এলাকায় খুবই কম দেখা যায়। পাখিটি উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দিতে পেরে খুশি বিজ্ঞান কর্মীরা।