Follow Us -

ওয়ার্কিং ফর সোশ্যাল চেঞ্জেস সংস্থার বস্ত্র বিতরণ কর্মসূচি

ওয়ার্কিং ফর সোশ্যাল চেঞ্জেস সংস্থার বস্ত্র বিতরণ কর্মসূচি

খবরওয়ালা ডেস্ক, ইসলামপুর, ১২ জানুয়ারি : ওয়ার্কিং ফর সোশ্যাল চেঞ্জেস সংস্থার পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে মিলনপল্লী আদিবাসী পাড়ার দুস্থ অসহায় মানুষদের পুরাতন বস্ত্র বিতরণ কর্মসূচি রাখা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্থার সহ-সভাপতি উৎপল রায়, সম্পাদক রাজু রাজাক সহ অন্যান্য সদস্যরা।

সদস্যরা জানান, শীতের দিনে গরম কাপড় না থাকার কারণে অসহায় মানুষদের অনেক কষ্ট পেতে হয়। তাদের কথা মাথায় রেখে আজকে এই কর্মসূচি নেওয়া হয়েছে। পাশাপাশি তারা জানিয়েছেন, এভাবেই তারা দিনেরপর দিন অসহায় মানুষের বিভিন্ন সমস্যায় পাশে থেকে তাদের সাহায্য করে চলেছেন।